আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিনা দোষে ও অন্যায়ভাবে কারাভোগরত আযারবাইজানের ইসলামি দলের উপপ্রধান ‘আলহাজ্ব ওয়াকেফ আব্দুল্লাহ ওভ’ গতকাল সকালে কারাগারে শাহাদাত বরণ করেছেন।
জনাব ওয়াকেফ অসুস্থ ছিলেন, এ কারণে তার আইনজীবি ও চিকিত্সকরা, এমনকি তার সাথে অবস্থানরত কয়েদিরাও কয়েকবার আযারবাইজান কর্তৃপক্ষ ও কারাগারের কর্মকর্তাদেরকে, তাকে মুক্তি অথবা কারাগারের বাইরে চিকিত্সা সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের এ আবেদন নাকচর করে দেন।
আযারি এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, শেষ দিনগুলোতে শহীদ আব্দুল্লাহ ওভের শারীরীক অবস্থার ব্যাপক অবনতি হয়। এর মূল কারণ হচ্ছে তাকে যে সেলে রাখা হয়েছিল সেটার শোচণীয় অব্সথা এবং তার সাথে কারারক্ষীদের দূর্ব্যবহার। গতপরশু তার পরিবার তার সাথে সাক্ষাতের জন্য আবেদন জানালেও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা তাদের আবেদনকে নাকচ করে দেন।
অবশেষে গতকাল (১২ই জুলাই) সকালে আব্দুল্লাহ ওভে’র পরিবারকে জানানো হয় যে, আলহাজ্ব ওযাকেফ কারাগারের ক্লিনিকে মৃত্যুবরণ করেছে।#